বিশ্বে মুসলমানদের সন্রাসী জাতি হিসাবে প্রমাণের অপচেষ্টা চলছে

আপডেট : June, 8, 2017, 2:08 pm

কাজী মিজানুর রহমান মিস্টার->>>

ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কেবল মুসলিম জাতিতে সিমাবদ্ধ নয়। বিশ্ব মানবতার প্রতীক এই ইসলাম। বহু অমুসলিম জাতি ইসলামের আদর্শ অনুকরণ-অনুসরণ করে সভ্য জাতি হিসেবে আজ সুপরিচিত। অথচ ইসলামের মুল স্পিরিট হতে সমগ্র মুসলিম বিশ্ব প্রতিনিয়ত কক্ষচ্যুত হয়েই চলেছে। অমুসলিম শক্তিগুলো বরাবরই ইসলামের যাত্রা পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছে। কিন্ত অতি সাম্প্রতিক সময়ে বিষয়টি ভয়াবহ রুপ নিয়েছে অন্য আঙ্গিকে।

অমুসলিমরা ক্ষমতাধর তথাকথিত মুসলমানদেন কাঁধে পা রেখে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করছে। বিভেদ সৃষ্টি করছে বা করাচ্ছে মুসলমানদের ভেতরই। আজকের বিশ্বে মুসলমানদের সন্রাসী জাতি হিসেবে প্রমানের অপচেষ্টা চলছে।

তারাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাঙ্ক্ষিত জনপদে তাদের তৈরি করা প্রতিনিধির মাধ্যমে সন্রাসী কার্যক্রম চালায়। পরে সন্রাস দমনের কথা বলে ঐ দেশে প্রবেশ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে।

অথচ এসব নীলনক্সার বিরুদ্ধে মুসলমানেরা পৃথকভাবে সোচ্চার হলে ও সমগ্র মুসলিম বিশ্ব কখনো একসাথে শুধু ‘ এক বারের জন্য গর্জে উঠলো না।।