একাদশ সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে কারা হচ্ছেন প্রার্থী?

আপডেট : January, 23, 2018, 1:49 pm

কাজী এস. নোমান->>>
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আরো প্রায় এক বছর বাকী। এরই মধ্যে সারা দেশে দলীয় নমিনেশন পেতে সন্ভাব্য প্রার্থীদের দৌঁড়- ঝাঁপ চোখে পড়ার মতো। ফেনীর তিনটি সংসদীয় আসন নিয়েও চলছে জোরালো আলোচনা। ফেনী- ৩ সংসদীয় আসনে চলছে ভানু- মতির খেল। এখানে ক্ষমতাসীন আওয়ামীলীগের নমিনেশন প্রত্যাশী প্রার্থীর সংখ্যা তের জন। সাবেক ছাত্রনেতা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে প্রাণ সন্ছারী জহির উদ্দিন মাহমুদ লিপটন, ওয়ান ইলেভেনের প্রবক্তা জেনারেল মাসুদ চৌধুরী, গতবারের ভাগ্য বিড়ন্বিত যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার,কেন্দ্রীয় যুবলীগ নেতা মন্জুর আলম শাহীন, আকরাম হোসেন হুমায়ুন, নাট্যকর্মী রোকেয়া প্রাচী,অভিনেত্রী ও শহীদ কন্যা শমী কায়সার, ব্যাংকার নিজাম চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন,

বর্তমান স্বতন্ত্র সাংসদ হাজী রহিম উল্ল্যাহ ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড,এম কামরুল আনাম। দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির রিন্টু আনোয়ারও একজন শক্তিশালী প্রার্থী। বিএনপি দলীয় নমিনেশন প্রত্যাশী প্রার্থী রয়েছেন চার জন। এদের মধ্যে আবদুল আওয়াল মিন্টু, বিগ্রেডিয়ার ( অবঃ) নাছির, মোয়াজ্জেম হোসেন ও মোঃ শাহজাহান চৌধুরী। ফেনী-২ আসন নিয়ে সতর্কতার সাথে লবিং চালিয়ে যাচ্ছেন নমিনেশন প্রত্যাশীরা। এখানে ক্ষমতাসীন আওয়ামীলীগের টিকেট পেতে মরিয়া পাঁচজন প্রার্থী। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান সাংসদ নিজাম উদ্দিন হাজারী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও শিল্পপতি শাহেদ রেজা শিমুল ও নাছির উদ্দিন। ফেনী -২ আসনে বিএনপি দলীয় প্রার্থীরা হচ্ছেন,সাবেক সাংসদ আধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, রেহেনা আক্তার রানু, ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সাধারন সম্পাদক রফিকুল আলম মজনু, গাজী হাবিবুল্ল্যাহ মানিক, ও জিয়া উদ্দিন মিষ্টার

ফেনী -১ সংসদীয় আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর তালিকায় রয়েছেন, আলহাজ্ব শেখ আবদুল্ল্যাহ, খায়রুল বাশার তপন ও মেজবাহুল হায়দার চৌধুরী সোহেল। প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন নাসিম প্রার্থী হলে দৃশ্যপট পাল্টে যাওয়ার সন্ভাব্যনা রয়েছে। পত্রিকার রিপোটারের জনমত জরিপে জানা যায়, ফেনী- ১ ( ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) উপজেলার আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতা – কর্মী ও সমর্থকদের মাঝে শেখ আবদুল্ল্যাহর অবস্থান বেশ শক্ত। হজ্ব এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ ( হাব)- এর দু,দুবার সফল মহাসচিব, এসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্ট অব বাংলাদেশ ( আটাব) – এর সাবেক দু,বারের মহাসচিব, বায়রার যুগ্ন সাধারন সম্পাদক’র দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। ঢাকায় বসবাসরত ফেনীবাসীদের প্রাণের সংগঠন ঢাকাস্হ ফেনী – সমিতির সাধারন সম্পাদক এবং ঢাকাস্হ ফুলগাজী সমিতির সভাপতির চলতি দায়িত্ব পালন করে যাচ্ছেন। শেখ আবদুল্ল্যাহ একজন দক্ষ সংগঠক ও কর্মীবান্ধব নেতা হিসাবে নিজের অবস্থান পোক্ত করতে সামর্থ হন।

তার মধ্যে স্থানীয় নেতাকর্মীরা একজনকে এগিয়ে রাখছেন তিনি হলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। তিনি আলাউদ্দিন চৌধুরী নাসিম ও ফেনী জেলা সাধারন সম্পাদক ফেনী-০২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর খুব আস্থাভাজন বলে জানা যায়। তিনি বলেন, তবে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয় আমি তার হয়ে নৌকার প্রতীক বিজয়ী করতে কাজ করবো। এদিকে আ’লীগের থেকে আরেক মনোনয়ন প্রত্যাশী হলেন, গতবারের দলের সাংগঠনিক এমপি জেলা আওয়ামীলীগের সহসভাপতি খায়রুল বাশার তপন। বলেন, ২০১৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের কারণে মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। তিনি বলেন, বেগম জিয়ার বিপরীতে বিজয়ী হতে হলে আওয়ামীলীগ প্রার্থীর বিকল্প নাই। আমি তিন উপজেলার দলের উন্নয়নের অনেক কাজ করেছি, যাহা দলের সকল নেতাকর্মীকে জিজ্ঞেস করলে তারা বলবে। একাদশ সংসদ নির্বাচনের জন্য আমি এরিমধ্য তিনটি উপজেলায় নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমি আশা রাখি নেত্রী আমার উপর আবার আস্থা রাখবেন। আ’লীগ থেকে মনোনয়ন চাইবেন বর্তমান পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামালউদ্দিন মজুমদার। তিনি এরিমধ্য প্রার্থীতা পাওয়ার জন্য জোর তদবির ও লবিং করছেন। তবে তিনি জানান, জননেত্রী শেখ হাসিনা যাকে দল প্রার্থী দেন তার হয়ে কাজ করবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ফেনী-১ আসনে প্রার্থী হলে দলের অন্য কোন নেতা নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করবেন না।