প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৩, ৬:১৯ পি.এম
ফেনীতে স্যান্ডেলে করে ইয়াবা পাচারকালে যুবক গ্রেফতার…

আলোকিত সময় ডেস্ক:
ফেনীতে দুই পায়ে পরিহিত স্যান্ডেলে বিশেষ কায়দায় পলিথিনের মধ্যে টিস্যু পেপার মুড়িয়ে ইয়াবা পাচারের দায়ে নুরুল মোস্তফা (১৯) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২ জুন) ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন।
নুরুল মোস্তফা কক্সবাজারের টেকনাফ থানার হীলা ইউনিয়নের মৌলভী বাজার দক্ষিণ পাড়ার হোসন আলীর বাড়ির নূর মোহাম্মদের ছেলে।
ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হকের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে কবির ভলকানাইজিং দোকানের সামনের সড়কে অভিযান চালানো হয় । অভিযানে নুরুল মোস্তফা নামে ওই যুবককে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার ডান পায়ের স্যান্ডেলের ভেতর থেকে ৬৭৫ পিস ও বাম পায়ের স্যান্ডেলের ভেতর থেকে ৬৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্যান্ডেল জব্দ করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবু তাহের বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়েরে করেন।
ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ জানান, মামলা দায়েরের পর আসামীকে ফেনী মডেল থানায় মামলা হস্তান্তর করা হয়েছে।
E-Mail: alokitosomoy24@gmail.com, Phone: 01711-186925,+8801319-229595
Copyright @ 2023 Alokito Somoy 24. All rights reserved