প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ৭:১৪ পি.এম
ফেনীর দাগনভূঞা উপজেলায় লাঙ্গল প্রতিক নিয়ে গণ সংযোগ করেছেন অবঃ লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর

ফেনীর দাগনভূঞা উপজেলায় লাঙ্গল প্রতিক নিয়ে গণ সংযোগ করেছেন অবঃ লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী অবঃ লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী লাঙ্গল প্রতিক নিয়ে দিনভর বিরতিহীন ভাবে উপজেলার দাগনভঞা বাজার, সিলোনীয়া বাজার, বেকের বাজার সহ উপজেলার বিভিন্ন বাজার এবং মার্কেটে গন সংযোগ করেছেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহিন মুন্সি, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, উপজেলা ছাত্র লীগ সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ বর্তমান সভাপতি শামসুদ্দিন মামুন সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
এ ছাড়াও জাতীয় পার্টির উপজেলা ও পৌরসভার সভাপতি সম্পাদক সহ অসংখ্য নেতা কর্মীরা এতে অংশগ্রহন করেন।
E-Mail: alokitosomoy24@gmail.com, Phone: 01711-186925,+8801319-229595
Copyright @ 2023 Alokito Somoy 24. All rights reserved