দুই যুগের ইমামতির অবসরে পেলেন রাজকীয় সংবর্ধনা ||

আপডেট : July, 23, 2025, 6:05 pm

ফেনী প্রতিনিধিঃ

ফেনীর পরশুরাম উপজেলার ৪ নং বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামের মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে রাজকীয় ভাবে বিদায় দিয়েছে এলাকাবাসী।

২০ জুলাই (রবিবার) উত্তর টেটেশ্বর জামে মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমানকে রাজকীয়ভাবে প্রাইভেট গাড়িতে ছড়িয়ে, মোটরসাইকেল শোভা যাত্রায়, নগদ ৫০ হাজার টাকা, নতুন কাপড় ও ফুলেল শুভেচ্ছা দিয়ে এলাকাবাসী তাঁর বাড়িতে পৌঁছে দেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুন্নবী বলেন, মাওলানা আব্দুর রহমান আমাদের মসজিদে ইমাম ও খতীব হিসাবে দীর্ঘ ২৫ বছর যাবৎ দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সমাজে কোনো সমস্যা সৃষ্টি হয় নি। মুসল্লীরা তাঁর বক্ত ছিলেন। বেশির ভাগই মুসল্লী হুজুর কে বিশ্বাস এবং ভালো বাসত।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, মাওলানা আব্দুর রহমান ঈমাম ও খতীব হিসেবে দীর্ঘ দিন ছিলেন আমরা এখনো বিদায় দিতে চাই নি।তিনি বার্ধক্য জনিত কারণে স্বেচ্ছায় বিদায় নেন।
মাওলানা আব্দুর রহমান বলেন, আমি দীর্ঘ ২৫ বছর যাবত অত্র মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাকে আজকে এলাকাবাসী যে সম্মান দিয়ে বিদায় দিচ্ছে। আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। আমার চলাফিরায় কারোর মনে কষ্ট গেলে আমাকে মাফ করে দিবেন।

স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, সাধারণত বিভিন্ন সমাজে মসজিদের  ইমামদেরকে সম্মান না জানিয়ে অসম্মান ও অপমান করা হয়।
সে জন্য আমরা যুবসমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই আয়োজন করেছি।এটা যেন সবাই অনুসরণ করে। তাহলে সমাজে ইমাম দের সম্মান বাড়বে। ইমামদের সম্মান বাড়লে সমাজে শান্তি আসে।