নিজস্ব প্রতিবেদক: ৯ ফেব্রুয়ারি ২০২৬
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, “আই অ্যাম ব্যাক” ধরনের বক্তব্য দেওয়া ব্যক্তিরা চোর-ডাকাত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কিছু বক্তব্যের সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রোববার দুপুরে ফেনীর স্থানীয় দুলা মিয়া কটন মিল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, বিএনপির মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ছলিম উল্লাহ মেজবাহসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রতিদ্বন্দ্বী দলের দু-একজন নেতা বর্তমানে “আই অ্যাম ব্যাক” বলে বক্তব্য দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “যারা ব্যাক করে, তারা চোর-ডাকাত।”
এ সময় তিনি নির্বাচনকে কেন্দ্র করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুষ্ঠু ভোটগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সভায় উপস্থিত নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।“আই অ্যাম ব্যাক বলা যারা-তারা চোর-ডাকাত”: আব্দুল আউয়াল মিন্টু
E-Mail: alokitosomoy24@gmail.com, Phone: 01711-186925,+8801319-229595